চলচ্চিত্র উৎসবে শাকিব খানের নতুন ছবি: কেমন চলছে হলগুলোতে?
এস এম সাব্বিরের কথা ও সুরে, জি এম সি সোহানের মিউজিক কম্পোজিশনে প্রকাশিত হবে মৌলিক গানটি।
দীর্ঘদিন ধরে গানের সঙ্গে যুক্ত থাকলেও এবারই প্রথম মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন কণ্ঠশিল্পী এম আর রুবেল। ‘নষ্ট ছেলে’ শিরোনামের গানটির মাধ্যমে মৌলিক গানের জগতে নতুনভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই শিল্পী।
গানটির কথা ও সুর করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম সাব্বির। গানটির মিউজিক কম্পোজিশন ও সংগীতায়োজন করেছেন জি এম সি সোহান। ভিন্নধর্মী কথা, সুর ও সংগীতের সমন্বয়ে ‘নষ্ট ছেলে’ শ্রোতাদের মধ্যে আলাদা আবেদন তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
গানটি জি এম সি সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ইতোমধ্যে গানটির প্রচারণা নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী এম আর রুবেল বলেন, “দীর্ঘদিন গান করছি। তবে মৌলিক গান হিসেবে ‘নষ্ট ছেলে’ আমার জন্য বিশেষ একটি কাজ। গানটির কথা ও সুর এস এম সাব্বিরের, আর মিউজিক করেছেন জি এম সি সোহান। আমরা চেষ্টা করেছি শ্রোতাদের ভালো লাগার মতো একটি গান উপহার দিতে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।”
গানটির গীতিকার ও সুরকার এস এম সাব্বির বলেন, ‘নষ্ট ছেলে’ শুধু একটি গান নয়, এর কথায় ও সুরে জীবনের বাস্তবতা, অনুভূতি ও সময়ের কিছু গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শ্রোতারা গানটির সঙ্গে নিজেদের অনুভূতির মিল খুঁজে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, সংগীত পরিচালক জি এম সি সোহান বলেন, শিল্পীর কণ্ঠ ও গানের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক সংগীতায়োজনে গানটি তৈরি করা হয়েছে। শ্রোতাদের জন্য গানটি ভিন্নমাত্রার একটি অভিজ্ঞতা হবে বলে প্রত্যাশা তাঁর।
শিগগিরই প্রকাশিত হতে যাওয়া ‘নষ্ট ছেলে’ গানটির মধ্য দিয়ে এম আর রুবেলের মৌলিক গানের পথচলা কতটা সাড়া জাগায়, এখন সেটিই দেখার অপেক্ষা।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ড্রাফটে থাকা বিদেশী খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা রয়েছেন।
দেশের সবচেয়ে বড় ফুটবল ডার্বি ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড মুখোমুখি হচ্ছে। সমর্থকরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।